Sylhet Today 24 PRINT

সড়ক থেকে তুলে নিয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে রাতভর নারীকে নির্যাতন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০২০

নোয়াখালীর মাইজদীতে সড়ক থেকে তুলে নিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। তাকে নির্যাতন করা হয় রাতভর। তবে পালিয়ে নিজের জীবন রক্ষা করেন ওই নারী। পরে মামলা করেন অভিযুক্তের বিরুদ্ধে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সহিংসতার ঘেরা টোপ থেকে মুক্তি মিলছে না নারীর। নোয়াখালীর মাইজদীতে এবার ধর্ষণে ব্যর্থ হয়ে রাতভর এক নারীকে নির্মম নির্যাতনের অভিযোগ মিলেছে।

ভুক্তভোগীর দাবি, গত বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন ঐ নারী। পথে একটি সিএনজিতে এসে তার সাবেক স্বামী ইসমাইল হোসেন বাপ্পিসহ কয়েকজন।নিয়ে যাওয়া হয় মাইজদী উপজেলা থেকে ৩০ কিলোমিটার দূরে কবিরহাটের নবগ্রামে। নেশাগ্রস্ত হয়ে সেখানে ঐ নারীকে ধর্ষণের চেষ্টা করে তারা। ব্যর্থ হয়ে বেদম মারধর করে।

বিজ্ঞাপন

একপর্যায়ে সেখান থেকে পালিয়ে জীবন রক্ষা করে ঐ নারী। পরে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেন। নোয়াখালী সুধারাম মডেল থানার ওসি নবির হোসেন জানান, এঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

অভিযোগ আছে, বিয়ের পর থেকেই ঐ নারীকে নানা ভাবে নির্যাতন করতেন ইসমাইল হোসেন বাপ্পি। জীবন বাঁচাতে স্বামীকে তালাক দিয়ে শিশু সন্তান নিয়ে বাবার বাড়ি মাইজদীতে আশ্রয় নেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.