Sylhet Today 24 PRINT

‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ এর লোগো উন্মোচন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০২০

‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ এর লোগো উন্মোচন করা হয়েছে।

করোনা সংকটে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ও বৈশ্বিক যুবদের অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ (জাতীয় ও আন্তর্জাতিক) দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সারাদেশ থেকে ১০০ জন যুব ও যুব সংগঠনকে পুরস্কৃত করা হবে। যার মধ্য থেকে সেরা ১০ জনকে বিশেষ পুরস্কার দেওয়া ছাড়াও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত করা হবে।

১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এর রেজিস্ট্রেশন চলবে। রেজিস্ট্রেশন লিঙ্ক: https://www.youthpowerhouse.org/shyva-form/

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.