Sylhet Today 24 PRINT

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০২০

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিজাম উদ্দিন (৪২) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মারা যান তিনি।

নিহত নিজাম ফেনীর সদর থানার দেবীপুর এলাকার ফজলের রহমানের ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শফিকুল ইসলাম বলেন, হত্যা মামলায় ২০০৮ সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন নিজাম উদ্দিন। পরে উচ্চ আদালতে আপিল করলে তার সাজা মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।

বিজ্ঞাপন

শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.