Sylhet Today 24 PRINT

৩ দিন পর থেকে তাপমাত্রা কমতে পারে

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০২০

সারাদেশে সোমবার (৯ নভেম্বর) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তার পরের দুই দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরবর্তী ৫ দিনে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকায় সূর্য উঠবে ভোর ৬টা ১০ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.