Sylhet Today 24 PRINT

র‌্যাবের হাতে ইয়াবাসহ পুলিশের এএসআই আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০২০

রাজধানীতে মো. আজিজ নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র‌্যাপিড  অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

রোববার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে গেণ্ডারিয়া থানাধীন মিল ব্যারাক এলাকা থেকে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানায় কর্মরত।

এদিন রাতেই এএসআই আজিজকে গেণ্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রোববার রাতে আটক এএসআই আজিজকে গেণ্ডারিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১০। র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। ’

এদিকে গেণ্ডারিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন, ‘১৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হওয়া পুলিশের এএসআই আজিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটির তদন্তভার গেণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানকে দেওয়া হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.