Sylhet Today 24 PRINT

এএসপি আনিসুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে, দাবি তেজগাঁও ডিসির

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০২০

নিহত পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম

সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুল করিমকে মাইন্ড অ্যান্ড এইড হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভম্বের) তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে, এই দাবি করেন উপ পুলিশ কমিশনার হারুন অর রশিদ।

উপ পুলিশ কমিশনার বলেন, ফুটেজ দেখে স্পষ্ট মনে হয়েছে, এটি হত্যাকাণ্ড। জানান, এ ঘটনায় আদাবর থানায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার ১০ জনকে আজই আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মাইন্ড অ্যান্ড এইড হাসপাতালটির কোনো বৈধ কাগজ নেই। এ ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না উল্লেখ করে তেজগাঁও উপ পুলিশ কমিশনার বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে বিশেষ কোন উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.