Sylhet Today 24 PRINT

ময়মনসিংহে মানুষের ১২টি মাথার খুলি ও হাড় উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০২০

ময়মনসিংহ নগরী থেকে ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

ময়মনসিংহের কোতোয়ালী থানা পুলিশের ওসি (তদন্ত) ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ বাপ্পি নামে এক যুবককে আটক করা হয়েছে। এগুলো থানায় আছে। পরে বিস্তারিত জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.