Sylhet Today 24 PRINT

সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০২০

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সোনালী ব্যাংকের উথলী বাজার শাখায় দিনে দুপুরে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উথলী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দীক বাদী হয়ে জীবননগর থানায় মামলাটি দায়ের করেন।

এদিকে ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হতে চললেও কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, তিন দুষ্কৃতিকারী হেলমেট, মাস্ক ও পিপিই পরিধান করে অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটিয়েছে। ব্যাংটির শাখায় কোন সিসি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের চিহ্নিত করতে সময়ক্ষেপণ হচ্ছে।

এর আগে রোববার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১টায় চুয়াডাঙ্গার উথলী শাখায় তিনজন ডাকাত সদস্য ব্যাংকের প্রহরী ও কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে সাড়ে আট লাখ টাকা লুট করে নিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.