Sylhet Today 24 PRINT

শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মন্টু মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০২০

জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু মারা গেছে।

শুক্রবার ভোর রাত ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফজলুল হক মন্টুর পারিবারিক সূত্র গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

২০১৯ সালের ১৭ নভেম্বর জাতীয় শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত ফজলুল হক মন্টু। এর আগে তিনি সংগঠনের কার্যকরী সভাপতি ছিলেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.