Sylhet Today 24 PRINT

ঢাকায় একদিনের ব্যবধানে পুড়ল আরও একটি বস্তি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০২০

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের পর দিনই অগ্নিকাণ্ডে পুড়লো মিরপুরের বাউনিয়ার কালশী বস্তি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে কালশী বস্তিতে এই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত সোয়া ৩টার সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান এই তথ্য জানান।

বিজ্ঞাপন

কামরুল হাসান বলেন, ‘২টা ১০ মিনিটে আগুন লাগার পর সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আমাদের সদস্যরা ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।’

তবে আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনো জানতে পারেননি ফায়ার সার্ভিস। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কামরুল হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.