Sylhet Today 24 PRINT

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০২০

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষার তারিখ ঠিক করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

গত ২৬ সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণ দেখিয়ে ২০ সেপ্টেম্বর সে পরীক্ষা স্থগিত করে বার কাউন্সিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.