Sylhet Today 24 PRINT

এসএসসি পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত ১ ফেব্রুয়ারি

সোমবার (০২ ফ্রেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে কি-না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার (০১ ফেব্রুয়ারি) জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।

সিলেট টুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৫

সোমবার (০২ ফ্রেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে কি-না এ বিষয়ে  চূড়ান্ত সিদ্ধান্ত রোববার (০১ ফেব্রুয়ারি) জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় একথা জানান তিনি।

অবরোধের মধ্যে ২০দলের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি-না জানতে চাইলে শিক্ষা সচিব একথা জানান।

এর মধ্যে বিরোধীদল পরীক্ষা বিবেচনা করে কোনো ঘোষণা দেয় কি-না সেটার দিকে তাকিয়ে ১ তারিখ পর্যন্ত অপেক্ষা বলেও জানান শিক্ষা সচিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.