Sylhet Today 24 PRINT

গোপালগঞ্জে বাস খাদে, নিহত ৪

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০২০

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চার জন নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে খালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘সকালে দোলা পরিবহন নামে একটি বাস পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। খালেকের বাজার এলাকায় অন্য একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। আহত এক জনকে টঙ্গিপাড়া ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.