Sylhet Today 24 PRINT

৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০২০

সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের (২০১৮ সালভিত্তিক) নিয়োগ পরীক্ষার স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ শনিবার বিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সাত ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব আরিফ হোসেন খান বলেন, আমরা পরীক্ষা নিতে চেয়েছিলাম। উদ্ভূত পরিস্থিতিতে সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে কি কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে তা জানা যায়নি।

সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের ঢাকার ৬৭টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা ছিল। ৭৭১টি পদের ওই নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে হওয়ার কথা ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.