রাজধানীতে যাত্রী সেজে বাসে আগুন, চারজন দগ্ধ
নিউজ ডেস্ক | ৩০ জানুয়ারী, ২০১৫
এবার নতুন কৌশল নিয়েছে অবরোধকারী সন্ত্রাসীরা। বাসে যাত্রি সেজে ওঠে আগুন দিয়েছে বাসে, দগ্ধ হয়েছেন চারজন যাত্রি, পুড়ে গেছে বাস।
ঘটনাটি ঘটেছে রাজধানীর খিলগাঁওয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) রাত নয়টার দিকে। এ ঘটনায় চারজন যাত্রী দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন, ফটোস্ট্যাট মেশিনের টেকনিশিয়ান রাজু আহমেদ ও জীবন, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. জামিলউদ্দিন ও মো. বেলায়েত হোসেন। তাঁদের হাত, পা, পিঠ ও মুখ ঝলসে গেছে।
একাধিক আহত ব্যক্তি ও পুলিশ জানায়, রাত নয়টার দিকে তুরাগ পরিবহনের বাসটি খিলগাঁও পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে যাত্রীবেশে বাসে ওঠা চার-পাঁচজন দুর্বৃত্ত পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাসের যাত্রীরা দ্রুত নেমে যান, তবে চারজন দগ্ধ হন।
খিলগাঁও থানার সূত্রে জানা যায়- বাসের চালক ও সহকারীদের ধারণা, দুর্বৃত্তরা যাত্রী সেজে বাসে উঠে বাসটিতে আগুন দিয়েছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.