নিজস্ব প্রতিবেদক | ২৯ অক্টোবর, ২০১৫
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে বিচার প্রক্রিয়া থেকে মুক্তি দিয়ে ১৯৭১ সালের স্বাধীনতাকামীদের বিচার চাওয়ার মতো ধৃষ্টতা দেখানোর প্রতিবাদ জানিয়েছে ‘অবহেলিত ও নির্যাতিত মুক্তিযোদ্ধাদের পাশে আমরা’।
মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করা এ গ্রুপটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশে সকল রকম কার্যক্রম বন্ধ এবং নিষিদ্ধের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) এবং আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে বিচার প্রক্রিয়া থেকে মুক্তি দিয়ে ১৯৭১ সালের স্বাধীনতাকামীদের বিচার চেয়ে বিবৃতি মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
তাদের বক্তব্য, সরকারবিরোধী রাজনৈতিক নেতা হিসেবেই সাকা চৌধুরী বা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এবং অন্যদের মানবতাবিরোধী অপরাধে বিচারের আওতায় আনা হয়েছে। তাদের বিচার হলে ‘একইরকম অপরাধে’ কেনো মুক্তিযোদ্ধাদের বিচারের আওতায় আনা হবে না সেই প্রশ্নও তুলে অ্যামনেস্টি।
ফাঁসির রায় নিশ্চিত হওয়ার পরও তারা রিভিউ আবেদনের যে সুযোগ পেয়েছে ২ নভেম্বর এ শুনানির দিন চারেক আগে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে দাবি ওঠার পর দেশব্যাপি নিন্দা ও প্রতিবাদের মুখে পড়েছে সংগঠনটি।