Sylhet Today 24 PRINT

নাটোরে সড়কের পাশ থেকে তিন বন্ধুর মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০২০

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

নাটোরের লালপুরে সড়কের পাশ থেকে মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) ভোরে লালপুরের দুয়ারিয়া কাশেমপুর গ্রামীণ সড়কের দুয়ারিয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোনো এক সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে তিন যুবক নিহত হন।

বিজ্ঞাপন

নিহত তিন মোটরসাইকেল আরোহী হলেন- সজিব, সোহান ও ফয়সাল।

নিহতদের বাড়ি বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, শনিবার রাতের কোনো এক সময় মোটরসাইকেলের আরোহী তিন যুবক দুয়ারিয়া এলাকার গ্রামীণ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। রোববার সকালে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.