Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক ২

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয় বলে রোববার (৬ নভেম্বর) সকালে কুষ্টিয়া জেলা পুলিশের একটি এ তথ্য নিশ্চিত করেছে।

এ ব্যাপারে রোববার প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেন। প্রেস বিফ্রিংয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

জেলা পুলিশের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বিস্তারিত প্রেস বিফ্রিংয়ে জানানো হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.