Sylhet Today 24 PRINT

অ্যামনেস্টির ঔদ্ধত্যপূর্ণ বিবৃতির বিরুদ্ধে ঢাকা ও লন্ডনে গণজাগরণের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৫

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে বিচার প্রক্রিয়া থেকে মুক্তি এবং মুক্তিযোদ্ধাদের বিচার চেয়ে বিবৃতির প্রতিবাদে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ অক্টোবর, শুক্রবার বিকাল ৪টায় প্রজন্ম চত্বর, শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল এবং ২ নভেম্বর, সোমবার স্থানীয় সময় বিকাল ৩টা-৫টা ওয়েস্ট লন্ডনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর মূল কার্যালয়ের সামনে গণজাগরণ মঞ্চ, যুক্তরাজ্যের প্রতিবাদ সমাবেশ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওই বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ এবং ন্যাক্কারজনক বলেছেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে গৌরবময় অর্জন, মুক্তিযোদ্ধারা আমাদের জাতীয় গর্ব। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্যের প্রতিবাদ জানানো প্রত্যেক বাংলাদেশীর নৈতিক দায়িত্ব।

‘সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আসুন ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাই। রুখে দেই যুদ্ধাপরাধীদের বিচার বানচালের সকল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.