Sylhet Today 24 PRINT

রোকেয়া পদক পেলেন ৫ নারী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০২০

নারীর ক্ষমতায়নে বিভিন্নভাবে বিশেষ অবদান রাখায় এ বছর পাঁচ নারী পেলেন বেগম রোকেয়া পদক।

বুধবার (৯ ডিসেম্বর) বুধবার সকালে রোকেয়া দিবসে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে তাদের এই সম্মাননা দেওয়া হয়।

এদিন সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা পদক, সনদ ও চেক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পদক দেয়া অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

এ বছর নারী শিক্ষায় প্রফেসর ড. শিরীন আখতার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) নাজমা বেগম, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে মুশতারী শফি (বীর মুক্তিযোদ্ধা) ও নারী অধিকারে অবদানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার এ বছর বেগম রোকেয়া পদক পেয়েছেন।

প্রসঙ্গত, সরকার প্রতি বছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করে আসছে। নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে এ দিবস পালন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.