Sylhet Today 24 PRINT

বিটিআরসির মহাপরিচালক হলেন নাসিম পারভেজ

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০২০

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।

প্রেষণে এই নিয়োগ দিয়ে নাসিম পারভেজের চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করে বুধবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

একই আদেশে বিটিআরসির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বিটিআরসিতে একজন চেয়ারম্যান ছাড়াও একজন ভাইস-চেয়ারম্যান, তিনজন কমিশনার, পাঁচজন মহাপরিচালকের পদ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.