Sylhet Today 24 PRINT

প্রাথমিক বিদ্যালয়গুলোতে বুদ্ধিজীবী ও বিজয় দিবস ভার্চুয়ালি পালিত হবে

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২০

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপে মুখে এ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভার্চুয়ালি পালিত হবে বুদ্ধিজীবী ও বিজয় দিবস। প্রাথমিক শিক্ষা অফিদপ্তর (ডিপিই) এ নির্দেশনা দিয়েছেন।

ডিপিই প্রশাসন পরিচালক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হবে। শিক্ষার্থীদের স্বশরীরে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে না। তারা অনলাইনে বা ই-মেইলের মাধ্যমে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভার্চুয়ালি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মাঠ পর্যায়ে এ সিদ্ধান্তের চিঠিও পাঠানো হয়ে গেছে। শিক্ষকদের বলা হয়েছে, এসব দিবসের বিভিন্ন অনুষ্ঠান ভার্চুয়ালি আয়োজন করতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.