Sylhet Today 24 PRINT

শাহজালালে আবারও ২৫০ কেজির বোমা উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০২০

ছবি: আইএসপিআর

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে আবারও মাটি খুঁড়ে বিরাটকায় বোমা উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে বোমাটি উদ্ধার হয়। এরআগে একই স্থানে গত বুধবার ২৫০ কেজির আরেকটি বোমা উদ্ধার করা হয়েছিল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের কাজ করার সময় আজ (সোমবার) সকাল সাড়ে আটটায় ১০ ফুট মাটির নিচ থেকে আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমাসদৃশ বস্তু পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা নিষ্ক্রিয়করণ দল আধুনিক যন্ত্রপাতি নিয়ে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরে বোমাটি ধ্বংস করতে সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.