Sylhet Today 24 PRINT

অ্যামনেস্টির ঔদ্ধত্য : রবিবার সংগঠনের বাংলাদেশ অফিসের সামনে বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৫

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, যুদ্ধাপরাধীর পক্ষে অবস্থান এবং মুক্তিযোদ্ধাদের বিচার চাওয়ার মত ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের (কলাবাগান ১০০/লেন ২, ঢাকা) বাংলাদেশ অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি।

আগামি রবিবার (১ নভম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে সর্বস্তরের জনসাধারণক উপস্থিত থাকতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানোর পাশাপাশি  ফেসবুকে একটি ইভেন্টও খোলা হয়েছে।

কর্মসূচিতে গণজাগরণ মঞ্চ, বোয়ান, গৌরব ৭১, প্রাণের ৭১, অপারাজেয় বাংলা সহ বিভিন্ন সংগঠন অংশ নেবে।

বিক্ষোভ কর্মসূচিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুব্ধ জনসাধারণ, মুক্তিযোদ্ধা সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.