Sylhet Today 24 PRINT

সকল মামলায় সাংবাদিক কাজলের জামিন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২০

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া আরও দুটি আলাদা মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১০ ও ১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় মামলা দু‌টি দায়ের হয়েছিল।

বিজ্ঞাপন

তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, এখন সাংবাদিক কাজলের মুক্তিতে কোনো বাধা নেই।

গত ২৪ নভেম্বর শেরেবাংলা নগর থানার মামলায় আদালত সাংবাদিক কাজলকে জামিন দিয়েছিলেন।

মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর গত ৯ মার্চ রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানায় কাজ‌লসহ ৩২ জ‌নের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর ১০ ও ১১ মার্চ হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় আরও দু‌টি মামলা দায়ের হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.