Sylhet Today 24 PRINT

করোনামুক্ত হলেন শিক্ষামন্ত্রী দীপুমনি

সিলেটটুডে ডেস্ক  |  ২০ ডিসেম্বর, ২০২০

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনা মুক্ত হয়েছেন। রবিবার (২০ ডিসেম্বর) মন্ত্রীর দ্বিতীয়বার করোনার স্যাম্পল টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে গত ৬ ডিসেম্বর রবিবার রাতে। এরপর থেকে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.