Sylhet Today 24 PRINT

সৌদিতে বিমানের সব ফ্লাইট বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে আগামী এক সপ্তাহের জন্য ঢাকা থেকে সৌদি আরবগামী সব ফ্লাইট বন্ধ রাখবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানিয়েছেন সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি জানান, আগামী এক সপ্তাহ এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে যাদের ফ্লাইট ছিল; তারা ফ্লাইট চালু হওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে পরে দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন।

এরআগে রোববার সৌদি সরকার আগামী এক সপ্তাহ সে দেশের সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার ঘোষণা দেয়। একই সঙ্গে সড়ক ও নৌপথেও সৌদিতে প্রবেশও বন্ধ রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.