Sylhet Today 24 PRINT

খালেদার কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ করেছে এসএসসি পরীক্ষার্থীরা

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার মধ্যেও অবরোধ ও হরতাল কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করেছে পরীক্ষার্থীরা।

সিলেট টুডে ডেস্ক  |  ৩১ জানুয়ারী, ২০১৫

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার মধ্যেও অবরোধ ও হরতাল কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করেছে পরীক্ষার্থীরা।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশত শিক্ষার্থী গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ৮৬ নম্বর রাস্তায় অবস্থায় নেন।

এমন পরিস্থিতিতে খালেদার কার্যালয় এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

গুলশান জোনের পেট্রোল ইনসপেক্টর আমজাদ হোসেন  বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.