Sylhet Today 24 PRINT

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০২০

দুইদিনে সফরে ঢাকা এসে পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগলু ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বুধবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে সংবাদ সম্মেলন হবে বুধবার দুপুরে।

এছাড়া একই দিনে দুই মন্ত্রী যৌথভাবে ঢাকায় নবনির্মিত তুর্কি দূতাবাসের ভবন উদ্বোধন করতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.