Sylhet Today 24 PRINT

খালেদার কার্যালয়ের ডিস ও ইন্টারনেট সংযোগ বন্ধ

নিউজ ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৫

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর এবার বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিএনপি চেযারপারসনের রাজনৈতিক কার্যালয়ের কেবল টেলিভিশনের সংযোগ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

বিএনপি চেযারপারসনের মিডিয়া ‌উইং সূত্র এ খবর নিশ্চিত করে।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

তবে তারপরও জেনারেটরে বিদ্যুৎ সরবরাহ চালু রেখে কেবল টেলিভিশন চলছিলো। ডিশ সংযোগ বিচ্ছিন্নের পর তাও বন্ধ হয়ে ‍যায়। 










টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.