Sylhet Today 24 PRINT

ময়মনসিংহে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০২০

ফাইল ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নং মেইন পিলারের ৫এস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. খাইরুল ইসলাম (৪০)। তিনি উপজেলার গোবরাকুড়া গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে।

বিজ্ঞাপন

গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার মো. উমর ফারুক জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খায়রুল গরু আনার উদ্দেশ্যে সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.