Sylhet Today 24 PRINT

প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ: প্রতিমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা মহড়ায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। এসময় যুক্তরাজ্যের সব ফ্লাইট বিশেষ নজরদারিতে আছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

মাহবুব আলী বলেন, ‘পর্যবেক্ষণ সাপেক্ষে প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে। এখন সাত দিন বাধ্যতামূলক কোয়ারেনটাইনের সঙ্গে তাদের কেয়ার দেওয়া হচ্ছে। বিমানবন্দর, স্বাস্থ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সবাই আমরা অবগত। এখন আমরা বিশেষ নজরদারি করছি। করোনার সময় সবাই ফ্লাইট বন্ধ করে, আমরাও বন্ধ করি। এরপর আবার আমরা ফ্লাইট চালু করি।’
বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন- সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, বিমানবন্দর পরিচালক তৌহিদ উল আহসানসহ অন্যরা।

অপরদিকে মহড়ায় বিমানবাহিনী, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ,স্বাস্থ্য অধিদফতর অংশগ্রহণ করে। একইসাথে বাংলাদেশ বিমানের কর্মকর্তারাও অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.