Sylhet Today 24 PRINT

মাধ্যমিকে লটারিতে ভর্তি কার্যক্রম স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০২০

সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারি কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

গত ২৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, করোনাভাইরাসের কারণে মাধ্যমিকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হচ্ছে না। পরিবর্তে লটারির মাধ্যমে সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ৩০ ডিসেম্বর লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। তবে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১০৩০৯/২০২০ চলমান থাকায় ৩০ ডিসেম্বরের ডিজিটাল লটারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তীতে অনলাইন লটারির তারিখ ও সময় যথারীতি জানিয়ে দেয়া হবে।

আগে প্রতি বছর প্রথম শ্রেণির ভর্তি হতো লটারির মাধ্যমে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা হতো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.