Sylhet Today 24 PRINT

নতুন বছরে রাজনীতি ইতিবাচক ধারায় ফিরবে : ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক  |  ০১ জানুয়ারী, ২০২১

নতুন বছরে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগোবে বলে আশাপ্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ প্রত‌্যাশা ব‌্যক্ত করেন তিনি।

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কাদের বলেন, ‘নব বারতার সম্ভবনার রং ছড়িয়ে আজ উদিত হলো নতুন বছরের নতুন সূর্য। সবার জীবন ও জীবনবোধ উদ্ভাসিত হোক, ডানা মেলুক আশার প্রজাপতি। দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরের নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায়- এটাই হোক আজকের প্রত‌্যাশা।’

কাদের বলেন, ‘বাংলাদেশ নতুন বছরে করোনাজনিত নানান খাতে সংকট কাটিয়ে এক উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে সম্ভাবনার নব দিগন্তে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.