Sylhet Today 24 PRINT

নরসিংদীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

সিলেটটুডে ডেস্ক  |  ০১ জানুয়ারী, ২০২১

নরসিংদীর বেলাব উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান।

নিহতদের মধ্যে ৩ জন নারী এবং একজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি ওসি।

জানা গেছে, ঢাকা ছেড়ে আসা আল মোবারক পরিবহনে বাসটি যাচ্ছিল সিলেটের দিকে। বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির যাচ্ছিল ঢাকার দিকে। দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি প্রাইভেটকারের ওপরে উঠে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় পাঠায়।

দুর্ঘটনার শিকার প্রাইভেটকারের আরোহীদের মধ্যে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.