Sylhet Today 24 PRINT

ময়মনসিংহে অটোরিকশায় বাসের চাপা, ৬ যাত্রী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা রোডের গাছতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.