Sylhet Today 24 PRINT

হাসপাতালে শিশুকে ধর্ষণচেষ্টা, চিৎকারে রক্ষা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০২১

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মিন্টু হোসেন নক্কু নামে একজনকে আসামি করে মামলা করেছেন।

বুধবার (৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে মিন্টু হোসেন। শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে মিন্টু পালিয়ে যান।

মিন্টু হোসেনের বাড়ি সদর উপজেলার বাকাল ইসলামপুর গ্রামে। তার বাবার নাম হজরত আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.