Sylhet Today 24 PRINT

সাভারে বাড়ির মালিকের সহায়তায় নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৪

সিলেটটুডে ডেস্ক  |  ০৯ জানুয়ারী, ২০২১

ঢাকার সাভারে বাড়ির মালিকের সহায়তায় এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় মো. রুবেল আহম্মেদ নামে এক ব্যক্তির বাড়িতে শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাড়ির মালিক মো. রুবেল আহম্মেদ (৪০), বাড়ির তত্ত্বাবধায়ক মো. ফিরোজ তালুকদার (৩৬), পাশের বাসার ভাড়াটিয়া মো. সুমন হোসেন (২৪) ও তার স্ত্রী নিলুফা আক্তার (২১)।

২৫ বছর বয়সী ওই নারীর অভিযোগ, বাড়ির মালিকের পরিচিত অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাকে উত্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে দুই ব্যক্তি বাড়ির মালিক ও তত্ত্বাবধায়কের সহায়তায় ঘরে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। ওই বাড়িতে ভাড়া বাসায় তিনি পাঁচ মাস ধরে রয়েছেন বলে জানান।

সাভার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও দুই ব্যক্তি পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.