Sylhet Today 24 PRINT

আরও দুই দেশ করোনাভাইরাসের ভ্যাকসিন দেবে : স্বাস্থ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক  |  ০৯ জানুয়ারী, ২০২১

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা চীন ও রাশিয়া বাংলাদেশকে দেবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক বলেছেন, ‘চীন ভ্যাকসিন দিতে চাচ্ছে, রাশিয়া দিতে চাচ্ছে আমরা সব দরজা খুলে রেখেছি। ফাইজার কোম্পানি আমাদের কিছু ভ্যাকসিন বিনামূল্যে দেবে। এটা চার লাখ মানুষকে দেওয়ার মতো।’

তিনি বলেন, ‘চলতি মাসেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের ভ্যাকসিন আসবে।’

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.