Sylhet Today 24 PRINT

দিহানের ৩ বন্ধুকে ছেড়ে দিয়েছে পুলিশ

সিলেটটুডে ডেস্ক  |  ০৯ জানুয়ারী, ২০২১

রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত তানভীর ইফতেখার দিহানের ৩ বন্ধুকে ছেড়ে দেওয়া হয়েছে।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আসামি দিহানও আদালতে বলেছে তার তিন বন্ধু এ ঘটনার সঙ্গে জড়িত নয়। আসামি নিজেই এ ঘটনা ঘটিয়েছে।’

সাজ্জাদ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি দিহানের তিন বন্ধুর বিরুদ্ধে। শুক্রবার রাতেই তাদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। এছাড়া মামলার এজাহারে ও দিহান ছাড়া অন্য কাউকে আসামি করা হয়নি। তাদের বিরুদ্ধে জড়িত থাকার কোনও সত্যতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। মুচলেকা দিয়ে পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয় ৩ জনকে। তবে তদন্তের স্বার্থে যে কোনো তথ্যের জন্য জিজ্ঞাসাবাদে তাদের ডাকা হতে পারে ‘

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি কলাবাগানে অভিযুক্ত দিহানের নিজ বাসায় ধর্ষণের পর হত্যা করা হয় ও লেভেলের শিক্ষার্থীকে। দিহানের বন্ধুদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে ধর্ষণ ও হত্যার অভিযোগে নিহতের বাবা বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.