Sylhet Today 24 PRINT

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০২১

করোনা মহামারি পরিস্থিতির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ল। চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে, কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না।

শুক্রবার (১৫ জানুয়ারি) শিক্ষামন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গত বছরের ১৭ মার্চ থেকে দেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দফায় দফায় এ ছুটি বাড়ানো হয়। সর্বশেষ কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা ছিল ১৬ জানুয়ারি পর্যন্ত। এবার আরও এক দফা ছুটি বাড়ানোর ঘোষণা এলো।

করোনা মহামারির মধ্যে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা হয়নি। এদিকে অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.