Sylhet Today 24 PRINT

তামাক আইন লঙ্ঘনের অভিযোগ ৫ টিভি চ্যানেলের বিরুদ্ধে

নিউজ ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৫

৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ লঙ্ঘনের কারণ জানতে চেয়েছে তথ্য মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আক্তারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়ে জবাব চাওয়া হয়। 

এসব চ্যানেলে প্রচারিত নাটকে ধুমপানের দৃশ্য প্রদর্শন করার অভিযোগ এনে এনভায়রনমেন্ট কাউন্সিল বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা এটিএন বাংলা, আরটিভি, এনটিভি, মাছরাঙা ও বাংলা ভিশনের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করে।

অভিযোগের প্রেক্ষিতেই চ্যানেলগুলোর কাছে উত্তর জানতে চ‍ায় তথ্য মন্ত্রণালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.