Sylhet Today 24 PRINT

শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০২১

প্রতীকী ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

করোনার কারণে গত বছর বাতিল হয়েছে এইচএসসি পরীক্ষা, অষ্টম শ্রেণি সমাপনী জেএসসি পরীক্ষা। স্কুলের বার্ষিক পরীক্ষাও নেওয়া হয়নি। তবে কওমি মাদ্রাসা খোলা আছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শর্তসাপেক্ষ ক্লাস ও পরীক্ষার অনুমতি দেওয়া আছে।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্লাস হচ্ছে অনলাইনে। যদিও বিপুলসংখ্যক শিক্ষার্থী এই সুযোগের বাইরে রয়ে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.