Sylhet Today 24 PRINT

চিকিৎসার জন্যে সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২১

চিকিৎসার জন্যে সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের সঙ্গে তার স্ত্রীও রয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, বিএনপি মহাসচিব চিকিৎসার জন্য শনিবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার স্ত্রী রাহাত আরা বেগমসহ সিঙ্গাপুর রওনা হয়েছেন। তাদের সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

মির্জা ফখরুল উচ্চ রক্তচাপ, আইবিএস, মেরুদণ্ড, দাঁতের সমস্যা, ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত।

এরআগে সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.