Sylhet Today 24 PRINT

কুড়িগ্রামে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০২১

কুড়িগ্রাম অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। রোববার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দিনের বেশিরভাগ সময় ঘন কুয়াশায় সূর্য ঢেকে থাকায় মিলছে না উত্তাপ। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।

সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছে না। তীব্র শীতের দাপটে সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার শ্রমজীবীরা। কনকনে ঠাণ্ডায় গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল, হতদরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে। এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.