সিলেটটুডে ডেস্ক | ৩১ জানুয়ারী, ২০২১
শেরপুরের মির্জাপুরে সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ২ যাত্রী আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় পরপরই ট্রাকটি জব্দ করে পুলিশ। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মির্জাপুরে নামক স্থানে ঝিনাইগাতী থেকে শেরপুরগামী সিএনজির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৪ যাত্রী নিহত ও ২ জন আহত হন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।