Sylhet Today 24 PRINT

৫ হাজার ডোজ ভ্যাকসিন চেয়েছে হাঙ্গেরি, বাংলাদেশ দেবে

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০২১

বাংলাদেশের কাছে পাঁচ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা চেয়েছে হাঙ্গেরি। আজ রোববার সংসদে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও বাংলাদেশের কাছে টিকা চেয়েছে বলে জানান তিনি।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় শাহরিয়ার আলম এসব তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাঙ্গেরি আমাদের কাছে পাঁচ হাজার টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে সেখান থেকে, আমরা দেব। বলিভিয়াও আমাদের কাছে চেয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

টিকা নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি বিএনপি-জামাতের নেতাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.