Sylhet Today 24 PRINT

নাশকতার মামলায় কারাগারে সাবেক এমপি সালাউদ্দিন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২১

নাশকতার অভিযোগে রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা মামলায় বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালত এ আদেশ দেন। এর আগে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সালাউদ্দিন আহমেদ। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.