Sylhet Today 24 PRINT

মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ : গ্রেপ্তার ৫

সিলেটটুডে ডেস্ক  |  ০৩ ফেব্রুয়ারী, ২০২১

মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে এক অভিনয়শিল্পীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গাজীপুর মহানগরের হাতিমারা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণী বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলো কাশিমপুর সারদাগঞ্জ এলাকার আজিজুল খানের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৩), একই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. সুমন মিয়া (২৭), মোতালেব তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩৫), কোরান সরদারের ছেলে জহির উদ্দিন (৩২) ও বকুল মিয়ার ছেলে সাহাবুল ওরফে আইজুল (৩৭)।

কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, ‘৩১ জানুয়ারি রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় ডেকে নেয় ওই অভিনয় শিল্পীকে। পরে তাকে একটি ঘরে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.