Sylhet Today 24 PRINT

লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি : তারেক রহমানের ২ বছরের কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২১

লন্ডনের একটি সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় নড়াইলে দায়ের হওয়া মানহানির মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এ রায় ঘোষণা করেন। পাশাপাশি আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।

নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর অতিরিক্ত কৌঁসুলি (পিপি) সঞ্জীব কুমার বসু দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় বঙ্গবন্ধুর সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন তারেক রহমান। ওই বছরের ২৪ ডিসেম্বর নড়াইলের কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাজাহান বিশ্বাস বাদী হয়ে মানহানির মামলাটি দায়ের করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.